Web Analytics
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। তারা শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দিলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেন, কোয়ালিফাই করেও খেলতে না পারা বাংলাদেশের জন্য তাদের খারাপ লাগছে।

লিন্ডব্লেড জানান, স্কটল্যান্ড কখনোই এমনভাবে বিশ্বকাপে অংশ নিতে চায়নি। তিনি বলেন, বিশ্বকাপে অংশগ্রহণের একটি নির্দিষ্ট বাছাই প্রক্রিয়া আছে এবং আমন্ত্রণের মাধ্যমে সুযোগ পাওয়া ব্যতিক্রম পরিস্থিতির ফল। হঠাৎ সুযোগ পাওয়ায় স্কটিশ ক্রিকেটে এখন ব্যস্ততা চলছে। সাত দিনের মধ্যে দল ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা, যেখানে আইসিসি সহায়তা করছে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের জায়গায় গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড, তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।