Web Analytics
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা সোমবার জানায়, তারা একটি ইরানপন্থি গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার করেছে, যারা দেশের জাতীয় নিরাপত্তা ও ঐক্য বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করছিল। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, গ্রেপ্তারকৃতরা আমিরাতের অভ্যন্তরে সুপরিকল্পিত নাশকতার মাধ্যমে শান্তি ও সংহতি নষ্টের চেষ্টা চালাচ্ছিল।

তদন্তে জানা গেছে, গোষ্ঠীটি আমিরাতের তরুণদের বিপথে পরিচালিত করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা করছিল এবং অননুমোদিতভাবে তহবিল সংগ্রহ করে বিদেশে পাঠাচ্ছিল। তারা বিদেশি গোষ্ঠীর সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে বৈঠক করছিল এবং গুরুত্বপূর্ণ স্থানে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে গোপন সংগঠন পরিচালনা, বিদেশি শক্তির প্রতি আনুগত্য এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগ আনা হয়েছে।

গত মাসে হিজবুল্লাহ ও ইরানপন্থি অর্থ পাচারকারী চক্র দমনের পর এটি নতুন অভিযান। আমিরাত সরকার জানিয়েছে, দেশের নিরাপত্তায় কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।