Web Analytics
দীর্ঘ ৩৫ বছর পর পুনরায় গঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ছয় মাস পার হলেও শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে অগ্রগতি সীমিত। গত বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ২৩টির মধ্যে ২০টি পদে জয়ী হয়ে ২৪ দফা ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু এখন পর্যন্ত মাত্র প্রায় ১৬ দশমিক ৬৭ শতাংশ প্রতিশ্রুতি আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে, বাকি ৮৩ শতাংশ কাজ এখনো অপেক্ষমাণ।

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, আবাসন সংকট, পরিবহন সুবিধা, শিক্ষার মানোন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ডাইনিংয়ের নিম্নমান, চিকিৎসা সেবার ঘাটতি ও প্রশাসনিক জটিলতা শিক্ষার্থীদের হতাশ করছে। রাকসুর নেতারা প্রশাসনের অসহযোগিতাকে দায়ী করলেও তারা দাবি করেছেন, সাংস্কৃতিক, খেলাধুলা ও অধিকারভিত্তিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেছেন, রাকসুর উচিত মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা। তবে শিক্ষার্থীরা এখনো সন্দিহান, বাকি সময়ে রাকসু তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারবে কি না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।