Web Analytics
২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নীল বিকল্প জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সোমবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ও ফিফার প্রতিনিধিদের বৈঠকের পর জার্সির রঙ নির্ধারণ করা হয়। ইংল্যান্ড খেলবে তাদের ঐতিহ্যবাহী সাদা হোম কিটে।

এই নীল জার্সি আর্জেন্টিনার জন্য বিশেষ স্মৃতিবাহী, কারণ ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এই রঙের জার্সিতেই দিয়েগো ম্যারাডোনা করেছিলেন ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা একবারই এই জার্সি ব্যবহার করেছে, জর্ডানের বিপক্ষে ৩–১ গোলে জয়ের সময়। অন্যদিকে ইংল্যান্ড ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে সাদা জার্সি পরে খেলেছে, কেবল পানামার বিপক্ষে লাল জার্সি ব্যবহার করেছিল।

ফিফার নিয়ম অনুযায়ী নকআউট পর্বে ব্র্যাকেটের উপরের দল ‘টিম এ’ হিসেবে হোম কিট ব্যবহারের অগ্রাধিকার পায়। এবার সেই মর্যাদা পেয়েছে ইংল্যান্ড, ফলে আর্জেন্টিনাকে বেছে নিতে হয়েছে নীল কিট।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।