Web Analytics
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা আরও দ্রুত ও সহজ করতে ইসলামী ছাত্রশিবির একটি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন সংগঠনটির নেতারা।

শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, মেডিকেল সেন্টার সংস্কারের জন্য ২০২৫ সালের শুরুতে প্রস্তাব দেওয়া হয়েছিল। লজিস্টিক সহায়তা ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মেডিকেল পরিচালকের সঙ্গে বারবার আলোচনা হয়েছে বলেও তিনি জানান। তাঁদের ইশতেহারে ১০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ার দাবি ছিল। কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, দলমত-নির্বিশেষে সব শিক্ষার্থীর কল্যাণে অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে।

ডা. লিপি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিতে প্রায়ই যাতায়াত করতে হয়। একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে গেলে অন্য মুমূর্ষু রোগীর জন্য সংকট তৈরি হয়। প্রশাসন একজন চালক নিয়োগ দিলে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ার মাধ্যমে এই সংকট দূর হবে এবং শিক্ষার্থীদের সেবায় বড় ভূমিকা রাখবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।