Web Analytics
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনগত বাধা নেই। সোমবার সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে এমপিওভুক্ত শিক্ষকেরা যেভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, বর্তমান নিয়মেও সেভাবেই অংশ নিতে পারবেন। সরকার একটি সুষ্ঠু ও সুন্দর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সরকারের ওপর ভরসা রাখার আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, কেউ সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কাজে লিপ্ত হলে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগে তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন। সেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।