Web Analytics
মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিষয়ক প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আরব সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করেছেন। শনিবার মার্কিন সামরিক বাহিনী জানায়, দুই কর্মকর্তা পারমাণবিক শক্তিচালিত এই রণতরি ও এর স্ট্রাইক গ্রুপ ঘুরে দেখেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হয়।

এএফপি জানায়, পরিদর্শনের পর উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই রণতরি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির বার্তা সমুন্নত রাখছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হবে বলে তিনি আশাবাদী, তবে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার বিরুদ্ধে সতর্ক করেন।

এর আগে ওমানের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়, যা উভয় পক্ষই ইতিবাচক সূচনা হিসেবে বর্ণনা করেছে। ইরানে বিক্ষোভ দমনের পর উত্তেজনা বাড়ায় জানুয়ারিতে ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে পৌঁছায়।

Card image

Related Videos

logo
No data found yet!