Web Analytics
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ ও পরিবহনে বিঘ্ন ঘটায় যুক্তরাজ্যের অর্থনীতিতে চাপ বেড়েছে। পরিবার ও ব্যবসার বিদ্যুৎ, গ্যাস, পরিবহন এবং উৎপাদন ব্যয় বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক অব ইংল্যান্ড ৫ নভেম্বর নীতিগত সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৪ শতাংশ করেছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে ভোক্তা মূল্যস্ফীতি দাঁড়ায় ৩ দশমিক ৫ শতাংশ, যা জুনে ছিল ২ দশমিক ৬ শতাংশ।

ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, সংঘাতজনিত সরবরাহ বিঘ্নে তেল ও গ্যাসের দাম বেড়েছে। সংঘাত শুরুর আগের তুলনায় ডিজেলের দাম প্রায় ৪০ শতাংশ এবং পেট্রলের দাম ৩০ শতাংশ বেশি। ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে ২০২৭ সালের মাঝামাঝি মূল্যস্ফীতি প্রায় ৫ শতাংশে পৌঁছাতে পারে। এনার্জি অ্যান্ড ক্লাইমেট ইন্টেলিজেন্স ইউনিটের হিসাবে, বাড়তি পাইকারি দামের কারণে পরিবার ও ব্যবসার জ্বালানি ও সড়ক পরিবহন ব্যয় প্রায় ৯৮০ কোটি পাউন্ড বাড়তে পারে।

অর্থনৈতিক চাপের মধ্যেই সরকার চার বছরে প্রতিরক্ষা খাতে ২৯৮ বিলিয়ন পাউন্ড ব্যয়ের পরিকল্পনা করেছে। অন্যদিকে আলজাজিরার অনুসন্ধানে ইসরাইলি বসতি-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সরকারি চুক্তির তথ্য উঠে আসায় ঘোষিত নিষেধাজ্ঞা নীতির কার্যকারিতা নিয়ে বিতর্ক জোরালো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।