Web Analytics
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইসরাইলের দখলদারিত্বকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বলেন, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় হাজার হাজার মানুষ, এমনকি শিশুরাও নিহত হয়েছে। পেত্রো বলেন, কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ এই বাস্তবতাকে আড়াল করতে পারে না এবং আমরা যেন নাৎসি যুগে ফিরে যাচ্ছি।

পেত্রোর এই মন্তব্যের সমালোচনা করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, পেত্রো ইহুদি-বিরোধী এবং তিনি পরিকল্পিতভাবে হলোকাস্টের স্মৃতিকে তুচ্ছ করছেন। এই বক্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জুন কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে পেত্রো পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।