Web Analytics
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি, মন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি রাষ্ট্রপতির বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা ও তা প্রত্যাহারের দাবি জানান।

জালালুদ্দীন আহমদ বলেন, অন্য ধর্মাবলম্বীদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। তবে সম্প্রীতির নামে ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে আপসের সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ধর্মীয় বিদ্বেষ সমর্থন করে না এবং সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে।

তিনি বলেন, অন্য ধর্মের বিশ্বাসকে ইসলামের দৃষ্টিতে সত্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এক বিষয় নয়। এই পার্থক্য উপেক্ষা করে রাজনৈতিক বক্তব্য দেওয়া মুসলমানদের ইমানি অনুভূতিতে আঘাত করে বলে তিনি দাবি করেন। তিনি রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও দায়িত্বশীল অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং সব ধর্মাবলম্বীর নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষার দাবি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।