Web Analytics
চট্টগ্রামের ফটিকছড়িতে জ্বালানি তেলের সরবরাহজনিত ভোগান্তি কমাতে চালু হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’। এই সিস্টেমের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাবে কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে এবং মজুতের সর্বশেষ অবস্থা কী। এতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বা তেল না পেয়ে ফিরে আসার মতো সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনবে এবং সাধারণ মানুষের সময় ও শ্রম সাশ্রয় করবে। ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু (স্পেস কাহাফ) স্বেচ্ছায় এটি তৈরি করেছেন, ফটিকছড়ি ডট কম দিয়েছে কারিগরি সহায়তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, এটি সহজ ও কার্যকর সেবা যা স্থানীয় সেবাকে আধুনিক করবে এবং জবাবদিহি বাড়াবে।

স্মার্টফোনে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ব্যবহারকারীরা ফটিকছড়ির বিভিন্ন পাম্পে তেলের প্রাপ্যতা, সরবরাহের সময়সূচি ও মজুত পরিস্থিতির তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।