Web Analytics
ইসরাইল জানিয়েছে, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক হামলা চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ। দেশটির সরকারের দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানো এবং লেবাননের দখলকৃত ভূখণ্ড ধরে রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা রয়েছে। খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।

ইসরাইলের সামরিক নীতিতে নিজস্ব সীমান্তের বাইরে তথাকথিত ‘বাফার জোন’ তৈরি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। দেশটি ওই এলাকা থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই এবং তথাকথিত ‘ইয়েলো লাইন’কে তারা নমনীয় বলে মনে করে। গাজা ও লেবানন—দুই ক্ষেত্রেই এই কৌশল প্রয়োগের উদাহরণ দেখা যাচ্ছে। স্থলভাগ ছাড়াও গোলাবর্ষণ ও বিমান হামলার মাধ্যমে ইসরাইল বিস্তৃত এলাকায় প্রভাব বিস্তার করছে।

ইসরাইলের মতে, এসব কর্মকাণ্ড যুদ্ধবিরতির আওতাভুক্ত, তবে হিজবুল্লাহর পাল্টা জবাব যুদ্ধবিরতি ভঙ্গের শামিল। এই ব্যাখ্যার ভিত্তিতেই ইসরাইল হিজবুল্লাহকে যুদ্ধবিরতি ভাঙার জন্য দায়ী করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।