Web Analytics
ইরান দাবি করেছে, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে নতুন করে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। এ দাবি মধ্যপ্রাচ্যে বড় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে থাকা নিজেদের নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতাও জারি করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, অদূর ভবিষ্যতে ‘খুব বড় কিছু’ ঘটতে পারে। ইরান নিয়ে বিবেচনাধীন বিকল্প হিসেবে তিনি দেশটিকে ‘নিশ্চিহ্ন করে দেওয়া’, অর্থনৈতিকভাবে দুর্বল হতে দেওয়া অথবা একটি চুক্তিতে পৌঁছানোর কথা বলেন, তবে কোন পদক্ষেপ নেওয়া হবে তা জানাননি। আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি ও স্বার্থ পাল্টা হামলার লক্ষ্য হবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রিয়াদ অভিমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে স্থানীয়ভাবে ধারণ করা ছবিতে সৌদি আরামকোর একটি স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং তেল রপ্তানির গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরও হামলার লক্ষ্য ছিল। জুনে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এটিকে রিয়াদে আরামকোর স্থাপনায় সবচেয়ে বড় হামলা বলা হয়েছে। হুথি হামলায় তেহরানের অনুমোদনের মার্কিন অভিযোগ ইরান অস্বীকার করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।