Web Analytics
পটুয়াখালীর কুয়াকাটার আলিপুর মৎস্যবন্দরে প্রায় আট কেজি ওজনের একটি বিরল কালো পোয়া মাছ অর্ধলাখ টাকায় বিক্রি হয়েছে। রোববার সকালে অনুষ্ঠিত নিলামে মাছটি বিক্রি হয়। শনিবার গভীর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলে আব্দুর রহিম মাঝির জালে মাছটি ধরা পড়ে। ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে তিনি মাছ ধরতে গিয়েছিলেন। কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মুসা কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকা দরে মোট ৫০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

জেলে আব্দুর রহিম জানান, এমন বড় কালো পোয়া মাছ খুব একটা ধরা পড়ে না এবং ভালো দাম পেয়ে তিনি খুশি। ক্রেতা পিএম মুসা বলেন, কালো পোয়া মাছের সুইম ব্লাডার আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান, তাই এর দামও বেশি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, স্থানীয়ভাবে এ মাছ কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত এবং একে অনেকে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে সুখবর।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।