Web Analytics
রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র–ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর এটি তেহরানের প্রথমবারের মতো এই কৌশলগত সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা।

আইআরজিসি জানায়, ইসরাইলি সরকারের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, সেজিল ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার এবং এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি।

প্রতিবেদনে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি এবং ইসরাইলের প্রতিক্রিয়াও জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।