Web Analytics
পশ্চিম ইউরোপজুড়ে গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে সাতজনের মৃত্যু হয়েছে এবং একাধিক দেশে মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। মেতেও ফ্রান্স জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার ছিল মে মাসের ইতিহাসে সবচেয়ে গরম দিন এবং চলতি সপ্তাহজুড়ে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফরাসি সরকারের মুখপাত্র মোদ ব্রেজিওঁ জানান, তীব্র গরমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সাতজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচজন পানিতে ডুবে মারা গেছেন।

উচ্চচাপ বলয়ের কারণে পশ্চিম ইউরোপে গরম বাতাস আটকে থাকায় যুক্তরাজ্যেও মে মাসের ইতিহাসে সবচেয়ে গরম দিন রেকর্ড হয়েছে, যেখানে লন্ডনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির কিছু এলাকায় শুক্রবার পর্যন্ত ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ইতালির লাৎসিও অঞ্চলে দুপুর থেকে বিকেল পর্যন্ত রোদে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফ্রান্সের ৪২টি প্রশাসনিক বিভাগে ‘অরেঞ্জ’ ও ‘ইয়েলো’ সতর্কবার্তা জারি করা হয়েছে, যা ২০০৪ সালের পর প্রথমবার মে মাসে সক্রিয় হলো।

চলমান তাপপ্রবাহ মোকাবিলায় ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যাকোর্নু বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে বৈঠক আহ্বান করেছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।