Web Analytics
বার্নলির বিপক্ষে ১–০ গোলের জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ম্যানচেস্টার সিটি। পঞ্চম মিনিটে আর্লিং হালান্ডের একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের। একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি সিটি। ম্যাচ শেষে গার্দিওলা জানান, ক্লান্তির কারণে শেষ মুহূর্তে গোলের দেখা পায়নি দলটি।

এর আগে আর্সেনালকে হারিয়েও তিন পয়েন্ট পিছিয়ে ছিল সিটি। একসময় নয় পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল, কিন্তু বোর্নমাউথ ও সিটির বিপক্ষে টানা পরাজয়ে সেই লিড হারায় তারা। ৩৩ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ৭০, জয়-পরাজয়ের হিসাবও সমান। তবে ৬৬ গোল করে গোলসংখ্যায় এগিয়ে থাকায় আর্সেনালের (৬৩ গোল) ওপরে অবস্থান করছে সিটি।

লিগে এখন বাকি মাত্র পাঁচ ম্যাচ। দুই দলই যদি সব ম্যাচ জেতে, তাহলে গোল ব্যবধান বা মোট গোলসংখ্যাই নির্ধারণ করবে শিরোপা কার হাতে উঠবে। সাবেক ফুটবলার গ্যারি নেভিল সতর্ক করেছেন, সুযোগ নষ্ট করা শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।