Web Analytics
ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি বলেছেন, দেশটির নৌবাহিনীকে সবচেয়ে আধুনিক প্রতিরক্ষাব্যবস্থায় সজ্জিত করা হবে। জাতীয় নৌবাহিনী দিবস উপলক্ষে শনিবার দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। তিনি জানান, উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, দেশীয় নৌপ্রযুক্তির বিকাশ এবং প্রতিরক্ষা উৎপাদন ও সহায়তা অবকাঠামো শক্তিশালী করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

আখলাঘি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে কার্যকর উপস্থিতির মাধ্যমে বাহিনীটি উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সমুদ্রের কৌশলগত গুরুত্ব ও অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতিতে নৌবাহিনীর যুদ্ধ ও পরিচালন সক্ষমতা এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সঙ্গে সমন্বয় প্রতিরক্ষাশক্তি ও প্রতিরোধ সক্ষমতার প্রধান ভিত্তি। দেশের বৈজ্ঞানিক, শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে নৌবাহিনীর সামর্থ্য, দেশীয় উন্নত প্রযুক্তি, পরিচালনগত চাহিদা পূরণ এবং সহায়তা অবকাঠামো জোরদারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।