Web Analytics
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান কর্মসূচি শুরু করেছে। বুধবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া কর্মসূচিটি বৃহস্পতিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হবে বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছাত্রদল বলেছে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ বৃহস্পতিবার কথিত ‘লকডাউন’ কর্মসূচি আহ্বান করেছে এবং তার প্রতিবাদে এই অবস্থান নেওয়া হয়েছে।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার পরিবেশ ঠিক রাখা এবং সারা দেশে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাফেরা, স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে তাঁদের এ অবস্থান। তিনি বলেন, ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে তাঁরা নিশ্চিত করতে চান যাতে নিষিদ্ধ সংগঠনগুলো ক্যাম্পাসের ভেতরে বা আশপাশে কোনো নাশকতামূলক ঘটনা ঘটাতে না পারে। দেশের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।