Web Analytics
বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ৭৯ জন নিহত এবং ১ হাজার ৬৯৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অধিকার। ১৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি বলেছে, আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি এবং বিভিন্ন স্থাপনা দখলকে কেন্দ্র করে অধিকাংশ সহিংসতা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় অধিকার চলতি বছরের প্রথম ছয় মাসের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের চিত্র তুলে ধরে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময়ে গণপিটুনিতে ৫২ জন নিহত হয়েছেন। নির্বাচনি সহিংসতায় ১৩ জন নিহত ও আরও ১ হাজার ৮১ জন আহত হন। প্রতিবেদনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

অধিকার জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তে হামলার ঘটনায় বিএসএফের গুলিতে আট বাংলাদেশি নিহত ও পাঁচজন আহত হয়েছেন এবং অন্তত ২৭ জনকে পুশইন করা হয়েছে। এ সময়ে সাতজন বিচারবহির্ভূত হত্যার শিকার ও কারাগারে ৩৭ জন মারা গেছেন। হামলা, মামলা, অপহরণের হুমকি ও লাঞ্ছনার শিকার হয়েছেন ১০৬ সাংবাদিক; তাঁদের মধ্যে ২১ জন অপহৃত হন। ২২৩ শিশুসহ ৩৬৭ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।