Web Analytics
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় দুই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা আলামত ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি আইফোনের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা।

শুক্রবার দুপুরে কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয়। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোনটি সঙ্গে নিয়েছিল। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এক কিশোরের সঙ্গে তাকে দেখা যায় সিসিটিভি ফুটেজে। ওই কিশোরকে আটকের পর তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি উদ্ধার করে পুলিশ।

শনিবার আরও এক কিশোরকে আটক করা হয়। একই দিন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়; তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। রোববার দুপুর ১২টায় জেলা পুলিশ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার জানাজায় শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।