Web Analytics
বরিশালের বাকেরগঞ্জে শনিবার দুপুরে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাঠেরপুল এলাকায় ঘটে। আহত যুবক রেজাউল হাওলাদার (২২) নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের বাসিন্দা। পুলিশ তাকে গ্রেপ্তারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠায়।

রেজাউলের মা শিল্পী বেগম অভিযোগ করেন, বাকেরগঞ্জ থানার এসআই সবিতা রানী বিনা অপরাধে তার ছেলেকে নির্যাতন করেছেন। তিনি জানান, রেজাউলের স্ত্রী তুবা আক্তারের দায়ের করা যৌতুক মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, যা তাদের জানা ছিল না। প্রত্যক্ষদর্শী তারা বানু জানান, গ্রেপ্তারের সময় এসআই সবিতা রেজাউলকে চড়-থাপ্পড় দেন। রেজাউলের বোন ডালিম বেগমও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিরাজ উদ্দিন আহমেদ জানান, রেজাউলের বুকে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।

অভিযুক্ত এসআই সবিতা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেপ্তার করেছেন। থানার ওসি খন্দকার কে এম সোহেল রানা জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।