Web Analytics
তজুমদ্দিনের সদর শশীগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন ৪১টি সরকারি চান্দিনা ভিটার মধ্যে ৩৯টি এখনো আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের দখলে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রকৃত ব্যবসায়ীদের জন্য বরাদ্দের কথা থাকলেও রাজনৈতিক ব্যক্তিত্ব, আওয়ামীপন্থি শিক্ষক ও সরকারি চাকরিজীবীরা এসব ভিটা দখলে রেখে ভাড়া আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। সরকারি নিয়মে ঘর ভাড়া দেওয়া বা ইমারত নির্মাণের অনুমতি না থাকলেও কেউ কেউ দোতলা ভবন নির্মাণ করে ভাড়া দিচ্ছেন বলেও উল্লেখ করা হয়েছে।

তজুমদ্দিন উপজেলা ভূমি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলা সদরে চান্দিনা ভিটার সংখ্যা ৪১টি। সর্বশেষ ২০১৪ সালে এক বছরের জন্য এগুলো বরাদ্দ দেওয়া হয়; এরপর নতুন কোনো বরাদ্দ হয়নি। আগের বরাদ্দপ্রাপ্তদের নামেই প্রতি বছর নবায়ন হচ্ছে। ভাড়া ও ভবন নির্মাণের বিষয়ে তথ্য দিতে অপারগতা জানায় ভূমি অফিস। তালিকা যাচাইয়ে ২০১৪ সালের বরাদ্দপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রজাতন্ত্রের কর্মচারীর নাম পাওয়া গেছে।

তজুমদ্দিন বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে ভিটাগুলো পুনরায় বরাদ্দের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, ২০০৭ সালে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরাও ২০১৪ সালে আবেদন করেছিলেন, কিন্তু তাদের বাদ দিয়ে অন্যদের নামে বরাদ্দ দেওয়া হয়। এ বছরের ২ এপ্রিল তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন জানান, অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দিতে সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন সার্ভেয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।