Web Analytics
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ড. হাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী ও জনবহুল সিটি করপোরেশন, যেখানে নাগরিকরা সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। তিনি দাবি করেন, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ড. হাফিজুর রহমান একজন গ্রহণযোগ্য প্রার্থী এবং তার নেতৃত্বে নগরীতে ইতিবাচক পরিবর্তন আসবে।

ড. হাফিজুর রহমান বলেন, তিনি তরুণ প্রজন্মের প্রত্যাশা ও শহীদদের আদর্শ সামনে রেখে একটি মানবিক, পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়ে তুলতে কাজ করবেন। তার অগ্রাধিকার হবে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা, নাগরিক সেবা সহজ করা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। তিনি যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও পরিবেশ দূষণমুক্ত একটি বাসযোগ্য গাজীপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।