Web Analytics
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম ২০২১–২২ অর্থবছরের অডিট রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পেশ করেছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই রিপোর্ট পেশ করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৮(১) এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশন্স) অ্যাক্ট, ১৯৭৪ এর ধারা ৫ অনুযায়ী এই রিপোর্টগুলো প্রণয়ন করা হয়েছে। ১৭টি মন্ত্রণালয় ও বিভাগের অধীন বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর এই অডিট সম্পন্ন হয়। সিএজি রিপোর্টগুলোর পর্যবেক্ষণ ও সুপারিশ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

রিপোর্ট পেশের সময় প্রধানমন্ত্রী সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরম্যান্স অডিটের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।