বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে সরকার গেজেট প্রকাশ করেছে। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন।
গেজেট অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। সচিবালয় নতুন প্রধানমন্ত্রীকে বরণ করার প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তিনি আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন।
এই নিয়োগের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলটির নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক সূচনা হলো।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।