Web Analytics
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় রোববার ও সোমবার মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে চারটি মামলায় ভ্রাম্যমাণ আদালত তাদের তিন দিন থেকে এক মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

পৃথকভাবে ফৌজদারি মামলায় মোশারফ (৪২) ও হাসান (৩৪) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত ১টা ৪৫ মিনিটে বারইয়ারহাট বাজারের রেলগেটসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইল হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসমাইল হোসেনকে ওই দিন রাতে জোরারগঞ্জের গেরামারা এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।