Web Analytics
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৫তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি, নায়েম।

মন্ত্রী বলেন, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে প্রতিনিয়ত প্রতিযোগিতা করতে হচ্ছে। তিনি শিক্ষকদের আরও উন্নতমানের গবেষণায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান। আগামী দিনের শিক্ষাব্যবস্থা বৈশ্বিক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর কথা বলেন, পাশাপাশি এআইয়ের অপব্যবহার রোধে সতর্ক থাকার তাগিদ দেন।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষাকে আনন্দময় করতে কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি শিক্ষকদের আনন্দময় পরিবেশে পাঠদানের আহ্বান এবং প্রশিক্ষণ কারিকুলামকে যুগোপযোগী করতে এআই ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন। নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা ও আঞ্চলিক পর্যায়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।