Web Analytics
আগের মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকায় জুলাই আন্দোলনের সময় নিহত পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। রোববার বাদী ও বিবাদী উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এর আগে ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এক বছরের বেশি সময় পর গত ৯ সেপ্টেম্বর তার জামিন আবেদন মঞ্জুর করেন উচ্চ আদালত। তবে কারামুক্তির আগেই গত ২৮ সেপ্টেম্বর রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আদাবর এলাকায় বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। এ সময় গুলিতে নিহত হন রুবেল। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই বছরের ২২ আগস্ট নিহতের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় হত্যা মামলাটি করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।