Web Analytics
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধাবস্থা ও আঞ্চলিক সংকট মোকাবিলায় ২৬ অক্টোবর তেহরানে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিভুক্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। ইরানের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেন। জোটের পক্ষে ছিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান ইব্রাহিম কালিন।

বৈঠকে চলমান সামরিক সংঘাতের সঙ্গে যুক্ত সব পক্ষকে সরাসরি আলোচনায় ফেরানোর সিদ্ধান্ত হয়। সংঘাতের বিস্তার ঠেকাতে পক্ষগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথাও বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে কাতার ও পাকিস্তানের যৌথ কূটনৈতিক মধ্যস্থতা উদ্যোগকে মক্কা জোট সর্বাত্মক সমর্থন দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

অংশগ্রহণকারীরা সামরিক শক্তির বদলে কূটনৈতিক উপায়ে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর জোর দেন। প্রিন্স খালিদ বলেন, সামরিক উত্তেজনার পুনরাবৃত্তি রোধ এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সংলাপের বিকল্প নেই। চুক্তিভুক্ত দেশগুলো সমন্বিতভাবে সংকট পর্যবেক্ষণ এবং উত্তেজনাকর পরিস্থিতি প্রশমনে একযোগে কাজ করবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।