Web Analytics
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার কথা রয়েছে—এমন একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লোহাগাড়া–সাতকানিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া অডিওতে এমপির দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ শোনা গেছে বলে দাবি করা হচ্ছে। এতে একজন নির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

প্রতিবেদকের অনুসন্ধানে অডিওতে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন যে আরমান উদ্দিন—তা নিশ্চিত হওয়া গেছে, তবে অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন কোনো সম্পৃক্ততা অস্বীকার করেন এবং পরে যোগাযোগ বন্ধ করে দেন। অডিওতে এমপিকে লোহাগাড়ায় না আসার পরামর্শ ও অস্ত্রশস্ত্রের উল্লেখ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, অপর ব্যক্তি বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িত প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অডিওর সত্যতা ও সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।