Web Analytics
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে মিশরের ৩-২ গোলে নাটকীয় পরাজয় নিয়ে বিশ্বজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আরও উস্কে দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী। তিনি দাবি করেছেন, মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে। তার এই মন্তব্য আসে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েরের সিদ্ধান্ত ও ভিএআরের ব্যবহারের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পরদিন।

ম্যাচে মিশরের মোস্তফা জিকোর একটি গোল ভিএআর রিভিউতে বাতিল করা হয়, কারণ গোলের ২০ সেকেন্ড আগে একটি ফাউল ধরা পড়ে। পরে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় পায়। নিউইয়র্কে বাস সেবা কর্মসূচির উদ্বোধনে বক্তব্য দিতে গিয়ে মামদানী এই ম্যাচের প্রসঙ্গ টেনে বলেন, দ্রুত বাস সেবায় সময় বাঁচিয়ে মানুষ একমত হতে পারবে যে “মিশরের সঙ্গে অন্যায় হয়েছে।”

ইএফএ জানিয়েছে, রেফারিং ও ভিএআরের ত্রুটি বিশ্বকাপের সততা প্রশ্নবিদ্ধ করেছে। এক নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় খেলোয়াড় ‘দ্য অ্যাথলেটিক’-কে বলেন, টুর্নামেন্টটি ‘পাতানো’, এবং আর্জেন্টিনার পক্ষ থেকে রেফারির ওপর চাপ ছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।