গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের উভিরায় একটি সামরিক আদালত এএফসি/এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারির অবস্থান ছেড়ে পিছু হটার অভিযোগে ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আদালতের নথিতে তাদের ‘কাপুরুষতা’র অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার ১৫ সেপ্টেম্বর শুরু হয়।
আগস্টে পূর্ব কঙ্গোয় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার অভিযোগে তাদের বিচার হয়। আদালত নির্দেশ অমান্যের দায়ে আরও ৫৪ সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। পর্যাপ্ত প্রমাণ না থাকায় পাঁচ নারীসহ অন্তত ২১ সেনাকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ বলেছে, উভিরাকে ঘিরে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তায় এসব সেনাকে মোতায়েন করা হয়েছিল। বিচার চলাকালেও উভিরা এলাকায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘর্ষ চলছিল এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। মে মাসে একই ধরনের ঘটনায় ৫৮ কঙ্গোলিজ সেনাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।