যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর প্রগতিশীল ডেমোক্র্যাটরা ইসরাইল নীতিতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মিডল ইস্ট আইকে ডেমোক্র্যাট নেতারা জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার উদ্যোগ নিতে কংগ্রেসে নিজেদের অবস্থান কাজে লাগাতে চান তারা। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের নীতিকে অনুসরণ করার কথা বলা হচ্ছে।
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ব্রিটিশ লেবার পার্টির সঙ্গে সহযোগিতা বাড়ানোর আলোচনা চলছে। হোয়াকিন কাস্ত্রো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের পদক্ষেপকে সঠিক দিকের পদক্ষেপ বলেছেন। রো খান্না এটিকে গুরুত্বপূর্ণ নৈতিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। গ্রেগ কাসার ইসরাইলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন এবং সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেছেন, কংগ্রেসের পদক্ষেপ নেওয়া উচিত।
সেপ্টেম্বরের শেষ দিকে ১৯ জন ডেমোক্র্যাট সিনেটর ইসরাইলের ই-১ পরিকল্পনায় সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব দেন। সমালোচকদের মতে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হতে পারে এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। প্রগতিশীল ডেমোক্র্যাটরা গাজা যুদ্ধের সময় নেতানিয়াহুর প্রতি বাইডেন প্রশাসনের সমর্থন থেকেও দূরত্ব তৈরি করতে চাইছেন।