Web Analytics
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ সংশোধন করা সম্ভব নয়। গত ৫ ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে তিনি বলেন, এ ধরনের মৌলিক আইনে ব্যাপক পরিবর্তন আনা বর্তমান সময়ে বাস্তবসম্মত নয়। ফলে বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের প্রস্তাব আপাতত স্থগিত করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রস্তাবিত সংশোধনীগুলোতে শীর্ষ পদে নিয়োগ ও অপসারণ প্রক্রিয়া, গভর্নরের পদমর্যাদা বৃদ্ধি, পরিচালনা পর্ষদের কাঠামোগত পরিবর্তন, প্রজাতন্ত্রের আর্থিক দায় এবং স্বার্থের সংঘাত প্রতিরোধের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, যেহেতু এটি দেশের কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার একটি মৌলিক আইন, তাই সংশোধনের আগে অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা প্রয়োজন।

এর আগে বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক প্রভাবমুক্ত ও আন্তর্জাতিক মানসম্পন্ন স্বায়ত্তশাসন নিশ্চিত করতে সরকারের কাছে সংস্কার প্রস্তাব পাঠায়। গভর্নরের প্রস্তাবে মেধাভিত্তিক নিয়োগের জন্য অনুসন্ধান কমিটি ও আইনি প্রক্রিয়ায় অপসারণের ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।