Web Analytics
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী জুনের মধ্যেই শেষ হোক। তিনি বলেন, এ লক্ষ্যে আগামী সপ্তাহে আলোচনার জন্য ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। জেলেনস্কির মতে, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রস্তাব দিয়েছে যে দুই দেশের আলোচনাকারী দলগুলো যুক্তরাষ্ট্রে, সম্ভবত মায়ামিতে, বৈঠকে বসবে এবং ইউক্রেন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই এই সংঘাতের অবসানের জন্য চাপ দিয়ে আসছেন। এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রেখেছে, যার ফলে তীব্র শীতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা বেড়েছে।

জেলেনস্কি আরও জানান, আলোচনায় প্রথমবারের মতো নেতাদের মধ্যে সম্ভাব্য একটি ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে, তবে তিনি সতর্ক করে বলেন যে এমন বৈঠকের আগে কিছু প্রস্তুতি প্রয়োজন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র জুনের মধ্যেই সবকিছু সম্পন্ন করতে চায়, যা তাদের অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত।

Card image

Related Videos

logo
No data found yet!