Web Analytics
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার জানান, সরকার যত দ্রুত সম্ভব জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেবে। তিনি বলেন, সরকার মামলায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং যেকোনো আন্তর্জাতিক তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবে।

এর আগে ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবারের সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে শহীদের স্ত্রী, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন। তারা আশঙ্কা প্রকাশ করেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে বিচার প্রক্রিয়া থেমে যেতে পারে এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর আহ্বান জানান।

গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে আহত হাদি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।