বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ অভিযোগ করেছেন যে বিএনপি ক্ষমতার জোরে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় প্রত্যাখান করেছে। বুধবার ফরিদপুর শহর ও জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ৭১ ভাগ জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে, কিন্তু সরকার তা উপেক্ষা করেছে। জনগণের এই রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সংসদে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে এই দাবি মানতে বাধ্য করা হবে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে দেশ দুর্নীতি ও দু:শাসনের কবলে আছে। তিনি ছাত্রশিবিরের সদস্যদের চরিত্র গঠন, আদর্শিক উন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা এবং ছাত্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।