Web Analytics
পবিত্র মাহে রমজানে দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। রমজানের পবিত্রতা রক্ষার এই আহ্বান জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, বুধবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত রমজান স্বাগত মিছিলে।

তিনি বলেন, রমজান মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার মাস। এ সময়ে সরকারকে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় প্রয়োজনে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সুলতান মাহমুদ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। নেতৃবৃন্দ রমজানকে কেন্দ্র করে সামাজিক সংহতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে কল্যাণমুখী সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।