সংযুক্ত আরব আমিরাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছেন বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দায়িত্ব পালনকালে কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে সশস্ত্র বাহিনীর দুই সদস্য প্রাণ হারান।
বিবৃতিতে নিহতদের “শহীদ” হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তারা জাতীয় দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে দুর্ঘটনার স্থান, হেলিকপ্টারের ধরন বা মিশনের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
দুর্ঘটনার তদন্ত বা ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।