পাকিস্তানের সঙ্গে তীব্র কূটনৈতিক টানাপোড়েন এবং সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত থাকার মধ্যে ভারত লাদাখের লেহর উপসাই এলাকায় সিন্ধু নদের ওপর একটি বাঁধ নির্মাণ করেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এটি লাদাখে সিন্ধু নদের ভারতীয় অংশে নির্মিত প্রথম বাঁধ। বড় প্রাকৃতিক পাথরের চাঁই দিয়ে নির্মিত বাঁধটিতে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি।
বাঁধ নির্মাণের পর এলাকায় সিন্ধু নদের পানির স্তর প্রায় ১০ ফুট বেড়েছে। এতে আগে সেচ দেওয়া সম্ভব ছিল না এমন অনেক জমিতে এখন চাষাবাদ করা যাচ্ছে। গিরিখাতের কারণে লাদাখে নদীর পানির প্রবাহ ও স্তর কম থাকে এবং শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হয়। বহু সময় পাম্প দিয়েও নদী থেকে পানি তোলা যেত না।
নতুন বাঁধে প্রায় ৪ কোটি লিটার পানি সঞ্চয় করা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। ইগু ফে খালসহ অন্য খালের মাধ্যমে সেই পানি শুষ্ক কৃষিজমিতে পৌঁছে দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। চুক্তিটি এখনো স্থগিত রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।