লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারে জামায়াতের উপজেলা সেক্রেটারি রেজাউল ইসলাম খাঁন সুমনের ঈদ শুভেচ্ছার ৬০টি ফেস্টুন কেটে ফেলার অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদল নেতা আক্তার হোসেনের বিরুদ্ধে। রোববার (২৪ মে) বিকেলে প্রকাশ্যে ব্লেড দিয়ে ফেস্টুন কেটে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত আক্তার জেলা পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও মান্দারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
ঘটনার পর মান্দারী বাজারে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং চ্যানেল ফ্যাশন নামের একটি শো-রুমে ভাঙচুর হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত নেতা সুমন কারণ জানতে চাইলে আক্তার ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।