Web Analytics
সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা কেপলার জানিয়েছে, মার্চের শুরু থেকে প্রায় বন্ধ থাকা হরমুজ প্রণালী দিয়ে প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি জাহাজ পার হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক পরিচালিত ‘মুবারাজ’ নামের জাহাজটি ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার গ্যাস নিয়ে দাস দ্বীপ থেকে ২ মার্চ যাত্রা শুরু করে প্রণালীটি অতিক্রম করে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর ইরানি বাহিনী প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরোপ করে, ফলে উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা দেখা দেয়। যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল পাল্টা পদক্ষেপ নেয় এবং ইরানগামী জাহাজগুলোকে ফিরিয়ে দেয়। কেপলার জানায়, ‘মুবারাজ’ মার্চের শেষে তার অবস্থান সংকেত বন্ধ করে দেয় এবং প্রায় এক মাস পর ভারতের উপকূলে তা পুনরায় চালু করে, যা থেকে ধারণা করা হচ্ছে ১৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে প্রণালীটি পার হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে চলাচল সীমিত হওয়ায় কাতারসহ বড় এলএনজি উৎপাদক দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সময়ে জাপান-সম্পর্কিত ‘ইদেমিৎসু মারু’ নামের একটি সুপারট্যাঙ্কারও প্রণালীর উত্তরে ইরানি চেকপয়েন্টের কাছ দিয়ে অতিক্রম করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।