Web Analytics
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশ করা হবে। ২৭ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য জানান।

এর আগে ২০ জুলাই এসএসসির ফল প্রকাশের কথা ছিল। তবে প্রস্তুতি শেষ না হওয়ায় ফল প্রকাশের নির্ধারিত সময় পিছিয়ে যায়।

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলে। পরে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী ছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।