Web Analytics
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, পাহাড়-সমতল, জাতিগোষ্ঠী বা ধর্ম কোনোভাবেই বাংলাদেশিদের মধ্যে বিভাজনের কারণ হতে পারে না। সবাই এই দেশের নাগরিক এবং সবার পরিচয় বাংলাদেশি। শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা ওয়ানগালা ২০২৬ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিটি ধর্মই সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের শিক্ষা দেয় এবং ধর্মীয় অনুশাসন সুন্দরভাবে পালন করলে সমাজ আরও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ হবে। সাম্প্রতিক দুর্গাপূজার কথা তুলে ধরে তিনি বলেন, আইনের শাসন, গণতন্ত্র এবং আইনি ও সাংবিধানিক অধিকার নিশ্চিত হওয়ায় মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ১০টি কালচারাল একাডেমির অবদানের কথাও তিনি উল্লেখ করেন।

ওয়ানগালা উদযাপন কমিটির দাবির পরিপ্রেক্ষিতে বনানী এলাকায় একটি কালচারাল একাডেমি ও একটি গির্জা প্রতিষ্ঠার উদ্যোগ শিগগির নেওয়ার আশ্বাস দেন কায়সার কামাল। তিনি জানান, বড়দিন ২০২৬ উদযাপনে চাওয়া দুই কোটি টাকার বদলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন কোটি টাকা অনুদানের নির্দেশ দিয়েছেন। মূল অনুষ্ঠানের আগে ডেপুটি স্পিকার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।