Web Analytics
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান থেকে তুরস্কের আকাশসীমায় ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, তুরস্কসহ সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষায় ন্যাটো সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি তুরস্কের বৃহত্তম প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি অ্যাসেলসান পরিদর্শনের সময় এ কথা বলেন। জুলাই মাসে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের আগে রুটে বিশেষ সফরে তুরস্কে অবস্থান করছেন।

রুটে বলেন, ইরান সন্ত্রাস ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে এবং তুরস্ক থেকে তা স্পষ্টভাবে অনুভব করা যায়। তিনি জানান, ন্যাটো চারটি পৃথক ঘটনায় ইরান থেকে তুরস্কের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। এছাড়া দক্ষিণ তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে নতুন একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন করা হয়েছে।

রুটে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে বলেন, দেশটি এক ‘প্রতিরক্ষা শিল্প বিপ্লব’-এর মধ্য দিয়ে যাচ্ছে। সফরকালে তাঁর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।