Web Analytics
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় শুক্রবার রাতে বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। আগুনে অফিসের চেয়ার, টেবিলসহ সব আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।