Web Analytics
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। রোববার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আগের সংঘাতের পর ইরান আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কারাগারে যাওয়া এড়াতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন।

আরাগচি লেখেন, গতবার প্রতিপক্ষরা ‘কাজ শেষ করতে’ চেয়েছিল, কিন্তু ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছে। আবার ভাগ্য পরীক্ষা করতে চাইলে তা করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানেরও কিছু ‘অসমাপ্ত কাজ’ রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এর পরিণতি ইসরাইলের ওপর পড়বে এবং মার্কিন প্রেসিডেন্টের ওপর আরও বেশি প্রভাব ফেলবে বলে তিনি দাবি করেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ২৭ অক্টোবরের ইসরাইলি নির্বাচন সামনে রেখে ট্রাম্পের নেতানিয়াহুর প্রতি সমর্থনের কথা বলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।