Web Analytics
অধিকৃত পশ্চিম তীরে মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার, বিচার ও কারাদণ্ডের দাবি জানিয়েছেন ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। শুক্রবার রামাল্লার উত্তর-পূর্বে আবু ফালাহ এলাকায় ফিলিস্তিনিদের বার্ষিক জলপাই সংগ্রহের খবর সংগ্রহের সময় হামলাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরাইলি বসতি স্থাপনকারীরা লেভিন ও কয়েকজন ফিলিস্তিনির ওপর হামলা চালায়।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ৬৪ বছর বয়সি লেভিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার মেয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, একটি আঙুল প্রায় হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং অস্ত্রোপচার করতে হয়েছে। তার একটি পাঁজর ও মেরুদণ্ডের একাধিক হাড় ভেঙেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। হামলাকারীদের কাছে বোতল ও গুলতি ছিল বলে জানা গেছে; তারা তার পাসপোর্ট, ফোন, মানিব্যাগ ও ক্যামেরার সরঞ্জাম নিয়ে যায়।

শনিবার এক্সে হাকাবি হামলাকে মুখোশধারী কাপুরুষদের ‘ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যা দেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলায় ফিলিস্তিনি বা ‘চরম বামপন্থি’ কর্মীরা জড়িত থাকতে পারেন বলে দাবি করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর যে পক্ষই জড়িত হোক, অপরাধমূলক সহিংসতার নিন্দা জানায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।