Web Analytics
ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছর বয়সী স্কুলছাত্রী নিশাত হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই সুপার সচীন চাকমা জানান, প্রতিবেশী অটোরিকশা চালক ইছা মিয়া ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় নিশাতকে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছে। ১৮ এপ্রিল মোহনপুর গ্রাম থেকে ইছা মিয়াকে হেফাজতে নেয় পিবিআই। ১৭ এপ্রিল বাড়ির পাশের খোলা জায়গা থেকে নিশাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৫ এপ্রিল দোকান থেকে চিপস কিনতে বেরিয়ে নিখোঁজ হয় নিশাত। ইছা মিয়া তাকে ঘুরানোর কথা বলে নবীনগরের রসুলপুরের একটি পার্কে নিয়ে যায় এবং রাতে নিজ বাড়িতে ফেরে। সেখানে একা অবস্থায় সে নিশাতকে অনৈতিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করে। নিশাত ঘটনাটি জানিয়ে দেওয়ার হুমকি দিলে ইছা গেঞ্জি দিয়ে মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে।

পরদিন লাশ লুকিয়ে রেখে ১৭ এপ্রিল দুপুরে বাড়ির পাশে ফেলে দেয়। গ্রেপ্তারের পর এলাকাবাসী ফাঁসির দাবিতে বিক্ষোভ করে এবং হত্যাকারীর বাড়িতে আগুন দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।